আমাদের সম্পর্কে — টিন ঘর
অনলাইনে আপনি আমাদের চেনেন “টিন ঘর” নামে, কিন্তু কালামপুর বাজার, ধামরাইয়ে আমাদের দোকানের আসল নাম তুহিন এন্টারপ্রাইজ। এটি নতুন কোনো ব্যবসা নয় — প্রায় ৪৫ বছরের পুরনো, বিশ্বস্ত একটি টিনের দোকান।
আমাদের গল্প
১৯৮০ সালের দিকে আমার বাবা তুহিন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ পর্যন্ত একই নামে, একই বিশ্বাসে আমরা কালামপুর বাজারে টিন বিক্রি করে আসছি। এই বাজারে আমাদের পরিচিতি সততা আর ন্যায্য দামের জন্য।
কেন আমি “টিন ঘর” অনলাইনে বানালাম
ছোটবেলা থেকে দোকানে বসে একটা জিনিস আমাকে খুব কষ্ট দিত। আমি দেখতাম, কিছু দোকানদার মিস্ত্রি বা দালালদের কমিশন (দালালি) দিয়ে টিন বিক্রি করত। ফলে আমরা ভালো সার্ভিস দিয়ে, কম দামে টিন দিয়েও অনেক কাস্টমার পেতাম না — কারণ মিস্ত্রিরা কাস্টমারদের ভুলভাল বুঝিয়ে সেই দোকানে নিয়ে যেত যেখানে তারা দালালি পায়।
কিন্তু আমার বাবা কোনোদিন এই দালালি দিতে রাজি হননি। আমাদেরও স্পষ্ট নির্দেশ — “ব্যবসা করতে পারলে সৎভাবে করবে, না পারলে করবে না, কিন্তু কখনো দালালি দেবে না।” এই নীতি নিয়েই আমরা টিকে আছি।
আমি প্রায় ৪ বছর ধরে একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে web developer ও problem solver হিসেবে কাজ করি। তাই ভাবলাম — এই সমস্যাটার সমাধান তো প্রযুক্তি দিয়েই করা যায়। কাস্টমার যদি সরাসরি অনলাইনে আমাদের আসল, হালনাগাদ দাম দেখতে পারেন, তাহলে আর কোনো দালালের মাধ্যমে ঠকতে হবে না। সেই ভাবনা থেকেই ২০২২ সালে আমি নিজ হাতে “টিন ঘর” তৈরি করি — যেখানে আপনি সরাসরি দোকান থেকে সৎ দাম জানতে পারবেন।
দোকান কে চালায়
আমি আবদুল্লাহ আল মারুফ শাহিন। মাত্র ১৩–১৪ বছর বয়স থেকে বাবার এই দোকানে বসি; এখন আমার বয়স ২৬। অর্থাৎ এক যুগেরও বেশি সময় ধরে নিজ হাতে টিন মেপে, দাম বুঝে, কাস্টমারকে সেবা দিয়ে আসছি। এই সাইটের প্রতিটি দাম ও তথ্য আমি নিজে হালনাগাদ করি — তাই এখানে যা পাবেন, তা কোনো আন্দাজ নয়, সরাসরি আমাদের দোকান থেকে।
আমাদের প্রতিশ্রুতি
- কোনো দালালি নয় — আমরা মিস্ত্রি বা দালালকে কমিশন দিয়ে টিন গছিয়ে দেই না, সরাসরি আপনার স্বার্থ দেখি।
- অযথা দামাদামি নেই — বাজারে যা ন্যায্য দাম, সেটাই বলি; দামাদামির ভোগান্তি দেই না।
- সৎ ও সর্বনিম্ন দাম — যেখানে আমাদের সামান্য লাভ আর আপনি মিনিমাম দামে পান, সেই দামেই দেওয়ার চেষ্টা করি।
- কম লাভ, বেশি বিক্রি — এই নীতিতে চলি, তাই আমাদের দাম সবসময় প্রতিযোগিতামূলক।
- মানের নিশ্চয়তা — ভেজাল পেলে গাড়ি ভাড়াসহ ফেরত।
কী কী পাবেন
PHP এরাবিয়ান হর্স (ঘোড়া মার্কা), AKS আবুল খায়ের (গরু মার্কা), গ্যালকো, জালালাবাদসহ সব ব্র্যান্ডের ঢেউ টিন, রঙিন টিন ও সিমেন্ট শীট। আজকের হালনাগাদ দাম দেখতে দেখুন — আজকের টিনের দাম।
যোগাযোগ ও অবস্থান
📍 তুহিন এন্টারপ্রাইজ (টিন ঘর), কালামপুর বাজার, কাঠপট্টি, ধামরাই, ঢাকা ১৩৫১।
📞 ০১৭২৩৫৩২৩৫৬
🕗 প্রতিদিন সকাল ৮টা – সন্ধ্যা ৭টা (মাগরিব পর্যন্ত)।
বিস্তারিত যোগাযোগ ও ম্যাপের জন্য দেখুন — যোগাযোগ পেজ।