১ বান টিন কয়টি ?
| ঢেউ টিন | হলে ১ বান এ |
|---|---|
| ৬ ফুট লম্বা | ১২ টি |
| ৭ ফুট লম্বা | ১০ টি |
| ৮ ফুট লম্বা | ৯ টি |
| ৯ ফুট লম্বা | ৮ টি |
| ১০ ফুট লম্বা | ৭ টি |
| ১১ ফুট লম্বা | ৬.৩৬ টি |
| ১২ ফুট লম্বা | ৬ টি |
| ১৩ ফুট লম্বা | ৫.৩৮ টি |
| ১৪ ফুট লম্বা | ৫ টি |
| ১৫ ফুট লম্বা | ৪.৬৬ টি |
| ১৬ ফুট লম্বা | ৪.৩৭ টি |
| ১৭ ফুট লম্বা | ৪.১১ টি |
| ১৮ ফুট লম্বা | ৪ টি |
সংক্ষেপে
- ১ বান = ৭২ ফুট টিন। যে মাপ ৭২-এ মেলে না (যেমন ৭, ১০, ১১ ফুট), সেখানে ১ বান = ৭০ ফুট।
- ১ বানে কয়টা টিন = ৭২ (বা ৭০) ÷ টিনের দৈর্ঘ্য। যেমন ৮ ফুট হলে ৭২ ÷ ৮ = ৯টা।
- ঢেউ টিন এখন বেশিরভাগ পাশে ৩০ বা ৩২ ইঞ্চি, এর বাইরেও পাওয়া যায়। মিস্ত্রি পাশের টিনের উপর কতটা জোড়া (খাঁজ) চাপান, তার উপর প্রতিটা টিন ২–৪ ইঞ্চি কম জায়গা ঢাকে।
আপনার ঘরের মাপ দিন
চাল কি রকম
মোট ঢেউ টিন —
- চালে
- —
- বেড়ায়
- —
- ঢালা
- —
এইটা একটা মোটামুটি ধারণা। একদম সঠিক পরিমাপ টিনের দোকান বা মিস্ত্রির সাথে কথা বলে বের করে নিতে পারবেন।
টিনের দামের হিসাব।
৬ ফুট — ১ বানে ১২ টা
মোট দাম
টাকা
ঢেউ টিনের হিসাব বিষয়ে কিছু তথ্য
টিন কিনতে গেলে প্রথমেই জেনে নিতে হবে যে, একটি বান টিনে ৭২ ফুট বা ৭০ ফুট টিন থাকে।
১ বানে কয়টা টিন থাকবে, তা বের করতে ৭২ (বা ৭০)-কে টিনের দৈর্ঘ্য দিয়ে ভাগ করুন।
সংক্ষিপ্ত সূত্র
১ বানে টিন = ৭২ ÷ টিনের দৈর্ঘ্য (ফুট)
উদাহরণস্বরূপ:
| টিনের মাপ | হিসাব | ১ বানে |
|---|---|---|
| ৮ ফুট | ৭২ ÷ ৮ = ৯ | ৯ টা |
| ১২ ফুট | ৭২ ÷ ১২ = ৬ | ৬ টা |
| ৭ ফুট | ৭০ ÷ ৭ = ১০ (৭ ফুট ৭২ এ মিলে না, তাই ৭০) | ১০ টা |
৬, ৮, ৯, ১২ আর ১৮ ফুট ৭২ এ মিলে। বাকি মাপগুলার হিসাব ৭০ ধরে করা হয় — উপরের টেবিলে সেভাবেই দেওয়া আছে।
কিছু মাপে ভগ্নাংশ আসে, যেমন ১১ ফুটে ৬.৩৬ বা ১৩ ফুটে ৫.৩৮। সংখ্যাটা হিসাব বোঝানোর জন্য — টিন ৬, ৭, ৮ এইভাবে পুরা ফুটে কেনা হয়।
এইভাবেই ঢেউ টিনের হিসাব করা হয়ে থাকে।
ঘরের চালে কত বান টিন লাগবে: ধাপে ধাপে
উদাহরণ: ঘর ২০ ফুট লম্বা, ১০ ফুট পাশে, দুচালা। ধরা হয়েছে ৩২ ইঞ্চির টিন, এক খাঁজ জোড়া দিলে প্রতিটা টিন চালে ২৮ ইঞ্চি ঢাকে (উপরের ক্যালকুলেটরও তাই ধরে)।
- ১. এক পাশের চালে কয়টা টিন: ঘরের লম্বা ইঞ্চিতে নিয়ে ২৮ দিয়ে ভাগ করুন, ভগ্নাংশ থাকলে পুরো একটা ধরুন। ২০ ফুট = ২৪০ ইঞ্চি, ২৪০ ÷ ২৮ = ৮.৫৭, তাই ৯টা।
- ২. কত ফুটের টিন: ১০ ফুট পাশের দুচালা ঘরে ৭ ফুটের টিন লাগে। ক্যালকুলেটর ঘরের পাশের মাপ দেখে টিনের মাপ বেছে দেয়।
- ৩. দুই পাশ মিলিয়ে: ৯ × ২ = ১৮টা ৭ ফুটের টিন।
- ৪. বান: ৭ ফুটে ১ বানে ১০টা, তাই ১৮ ÷ ১০ = ১.৮ বান।
- ৫. ঢালা (মটকা): ঘরের লম্বার সমান, ২০ ফুট। ঢালা ফুট হিসেবে বিক্রি হয়, বানে না।
চারপাশে ৭ ফুট উঁচু বেড়া (একটা দরজা) যোগ করলে এই ঘরে মোট ৪.১ বান লাগে। মিস্ত্রি জোড়া বেশি দিলে টিন একটু বেশি লাগতে পারে, তাই চূড়ান্ত মাপ মিস্ত্রি বা দোকানের সাথে মিলিয়ে নিন।
এই হিসাব কার: কালামপুর বাজারের টিন ঘর (তুহিন এন্টারপ্রাইজ), ১৯৮০ থেকে টিনের দোকান।
আপনার দরকারি তথ্য যদি এইখানে না পেয়ে থাকেন,
আমাদের Facebook ( টিন ঘর )
এ মেসেজ দিতে পারেন অথবা
নিচে নাম আর নাম্বার দিতে পারেন,
আমরা সাহায্য করার যথাসম্ভব চেষ্টা করব।
টিনের হিসাব সম্পর্কে বিস্তারিত তথ্য
টিন একটি জনপ্রিয় নির্মাণসামগ্রী, যা ঘরের ছাউনি, দেয়াল এবং বিভিন্ন ধরনের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। টিনের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব এবং বান সম্পর্কে সঠিক ধারণা থাকলে প্রয়োজন অনুযায়ী কতটুকু টিন লাগবে, তা সহজেই হিসাব করা যায়।
টিনের বান
বাংলাদেশে সাধারণত ঢেউটিন বান হিসাবেও বিক্রি করা হয়। প্রচলিত হিসাবে ১ বান টিনে মোট ৭২ ফুট টিন থাকে। টিনের দৈর্ঘ্য সাধারণত ৬ ফুট থেকে শুরু করে ১৮ ফুট বা তার বেশি পর্যন্ত বিভিন্ন মাপে পাওয়া যেতে পারে।
টিনের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে এক বানে কয়টি টিন থাকবে, সেই সংখ্যা পরিবর্তিত হয়।
টিনের প্রস্থ
বর্তমানে বাজারে বেশিরভাগ ঢেউ টিন পাশে ৩০ বা ৩২ ইঞ্চি। এর বাইরেও পাওয়া যায়, যেমন ২৬ বা ২৮ ইঞ্চি। সিমেন্ট শীট পাশে ৪২ ইঞ্চি হয়, কিছু প্রোফাইল টিন ৩৬ ইঞ্চি, আর বললে কাস্টম মাপেও বানিয়ে দেয়। বাঁধা কোনো নিয়ম নাই।
পাশাপাশি বসানোর সময় মিস্ত্রি এক টিনের খাঁজ আরেকটার উপর চাপান। কতটা চাপাবেন তা মিস্ত্রির উপর: অর্ধেক খাঁজে কম, এক বা দুই খাঁজে বেশি। তাই প্রতিটা টিন তার প্রস্থের চেয়ে ২–৪ ইঞ্চি কম জায়গা ঢাকে।
টিনের পুরুত্ব
টিনের পুরুত্ব বা Thickness সাধারণত মিলিমিটার (mm) এককে মাপা হয়। বাজারে বিভিন্ন ধরনের ও মানের টিন পাওয়া যায় এবং পুরুত্বও ধরন ও কোম্পানি অনুযায়ী ভিন্ন হতে পারে।
সাধারণভাবে টিনের পুরুত্ব প্রায় ০.১২ mm থেকে ০.৪২ mm বা তার বেশি হতে পারে। টিন যত পুরু হবে, সাধারণত তার ওজন, স্থায়িত্ব এবং দামও তত বেশি হতে পারে।
টিনের দাম
টিনের দাম নির্ভর করে টিনের ধরন, পুরুত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, ব্র্যান্ড এবং বর্তমান বাজারদরের ওপর।
বাজারদর নিয়মিত পরিবর্তিত হয়। তাই টিন কেনার আগে সর্বশেষ দাম যাচাই করা ভালো। বর্তমান দাম জানতে আমাদের “আজকের টিনের দাম” পেজ দেখুন।
১ হাত সমান কত ফুট? ফুট, ইঞ্চি, হাত ও মিটার
১ হাত = ১৮ ইঞ্চি = ১.৫ ফুট। ১ গজ = ৩ ফুট = ৩৬ ইঞ্চি। ১ ফুট = ১২ ইঞ্চি = ০.৩০৪৮ মিটার। ১ মিটার = প্রায় ৩.২৮ ফুট।
সহজে মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ রূপান্তরগুলো হলো:
| একক | মান |
|---|---|
| ফুট | ১ ফুট = ১২ ইঞ্চি = ০.৩০৪৮ মিটার |
| ইঞ্চি | ১ ইঞ্চি = ০.০২৫৪ মিটার |
| হাত | ১ হাত = ১৮ ইঞ্চি = ১.৫ ফুট = ০.৪৫৭২ মিটার |
| মিটার | ১ মিটার = প্রায় ৩.২৮০৮ ফুট = প্রায় ৩৯.৩৭ ইঞ্চি |
টিনের বর্তমান দাম?
টিনের দাম প্রায় সময়ই উঠানামা করে। বর্তমানের টিনের দাম জানতে আজকের টিনের দাম এ দেখতে পারেন।