সিমেন্ট শীট এর দাম
সর্বশেষ আপডেট
| কোম্পানি | দাম (টাকা / ফুট) |
|---|---|
| আনোয়ার সিমেন্ট শীট | ৯২/ ফুট |
| আরামিট সিমেন্ট শীট | ৯১/ ফুট |
সিমেন্ট শীট রানিং ফুট হিসাবে বিক্রি হয় — উপরের দাম এক ফুটের। শীট যত ফুট, তত দিয়ে গুণ করতে হবে। ৯২ টাকা ফুট হলে ১০ ফুটের একটা শীটের দাম ৯২০ টাকা।
শীট বেশিরভাগ সময় ৬ থেকে ১০ ফুট পর্যন্ত হয়। এর বাইরেও থাকতে পারে, আমরা যা দেখেছি তা এই মাপের ভিতরে।
অন্য কোম্পানির সিমেন্ট শীট কিছুটা কম বেশি হতে পারে।
অন্য ব্র্যান্ডের সাথে মিলিয়ে
এই তালিকার দাম টাকা / ফুট হিসেবে লেখা, আর বাকি ব্র্যান্ডগুলোর দাম টাকা / বান ও টাকা / বর্গফুট হিসেবে। আলাদা এককের দুইটা দাম পাশাপাশি রাখলে ছোট সংখ্যাটাকে সস্তা মনে হয়, যেটা সত্য না — তাই এখানে মিলিয়ে দেখানো হয় নাই।