২০২৬ সালে টিনের দাম
কালামপুর বাজার, কাঠপট্টি, ধামরাই, ঢাকা
সর্বশেষ আপডেট
ঢেউ টিন বিক্রি হয় বান হিসেবে — নিচের সব দাম ১ বানের। এক বানে কয়টা টিন পাবেন, তার সব হিসাব আমাদের টিনের হিসাব পেজে দেওয়া আছে, দেখতে পারেন।
PHP এরাবিয়ান হর্স ঘোড়া মার্কা টিনের দাম
| পুরুত্ব (মিলি) | দাম (টাকা / বান) |
|---|---|
| ০.৪২০ | ৮,৩০০ |
| ০.৩৪০ | ৭,১২০ |
| ০.৩২০ | ৬,২৯০ |
| ০.২৬০ | ৫,৮৮০ |
| ০.২২০ | ৫,০২০ |
| ০.১৯০ | ৪,৪৫০ |
| ০.১৫০ | ৩,৩৭০ |
PHP এরাবিয়ান হর্স রঙিন টিনের দাম
| পুরুত্ব (মিলি) | দাম (টাকা / বান) |
|---|---|
| ০.৪২০ | ৯,২০০ |
| ০.৩২০ | ৭,১৫০ |
AKS আবুল খায়ের গরু মার্কা টিনের দাম
| পুরুত্ব (মিলি) | দাম (টাকা / বান) |
|---|---|
| ০.৪২০ | ৮,১০০ |
| ০.৩৪০ | ৭,০৩০ |
| ০.৩২০ | ৬,০৫০ |
| ০.২৬০ | ৫,৫৮০ |
| ০.২২০ | ৫,০২০ |
| ০.১৯০ | ৪,২৫০ |
| ০.১৭০ | ৩,৯০০ |
| ০.১৬০ | ৩,২৫০ |
AKS আবুল খায়ের রঙিন টিনের দাম
| পুরুত্ব (মিলি) | দাম (টাকা / বান) |
|---|---|
| ০.৪২০ | ৯,২৫০ |
| ০.৩২০ | ৭,০৫০ |
গ্যালকো (Galco) টিনের দাম
এখন প্রোডাকশনই বন্ধ
| পুরুত্ব (মিলি) | দাম (টাকা / বান) |
|---|---|
| ০.৪২০ | ১০,২০০ |
| ০.৩২০ | ৮,৮০০ |
এই টিন যে খুব ভালো এমন না, তবে সিন্ডিকেটের কারণে দাম একটু বেশি।
দাম বেশি তাই টিন ও ভাল এমন ধারণা থাকলে বাদ দিন, এইভাবেই তারা এতদিন অন্য টিন এ নিজেদের ছীল ব্যাবহার করে বেশি দামে বিক্রি করতেছিল। ( এখন প্রোডাকশনই বন্ধ )
গ্যালকো আলাদা পাতায় দেখুনসিমেন্ট শীট এর দাম
| কোম্পানি | দাম (টাকা / ফুট) |
|---|---|
| আনোয়ার সিমেন্ট শীট | ৯২/ ফুট |
| আরামিট সিমেন্ট শীট | ৯১/ ফুট |
সিমেন্ট শীট রানিং ফুট হিসাবে বিক্রি হয় — উপরের দাম এক ফুটের। শীট যত ফুট, তত দিয়ে গুণ করতে হবে। ৯২ টাকা ফুট হলে ১০ ফুটের একটা শীটের দাম ৯২০ টাকা।
শীট বেশিরভাগ সময় ৬ থেকে ১০ ফুট পর্যন্ত হয়। এর বাইরেও থাকতে পারে, আমরা যা দেখেছি তা এই মাপের ভিতরে।
অন্য কোম্পানির সিমেন্ট শীট কিছুটা কম বেশি হতে পারে।
কিছু কম রাখা যেতে পারে, যোগাযোগ করে দেখেন।
সিমেন্ট শীট আলাদা পাতায় দেখুনজালালাবাদ টিনের দাম
জালালাবাদ এর টিনে মিলি না SBW মানে কেজি লেখা থাকে।
| ওজন (SBW) | দাম (টাকা / বান) |
|---|---|
| ৩০ SBW | ৪,২৫০ |
| ২৫ SBW | ৩,৩০০ |
ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম
এই টিন মূলত স্কয়ার ফিট হিসেবে বিক্রি করা হয়। বিভিন্ন কারখানাতৈরি করতে ব্যবহার করা হয়। প্রতি বর্গফুট ইন্ডাস্ট্রিয়াল টিনের মূল্য এর পুরুত্ব এবং সাইজ অনুযায়ী আলাদা হয়ে থাকে।
| মাপ | দাম (টাকা / বর্গফুট) |
|---|---|
| প্রতি বর্গফুট | ৫৩ – ১১৪/ বর্গফুট |
পুরুত্ব, সাইজ, রঙ আর পরিবহন খরচ অনুযায়ী দাম আলাদা হয়।
ঢেউ টিনের দাম মাঝে মাঝেই ওঠানামা করে, আর দোকান ও এলাকাভেদে একটু কমবেশি হতে পারে। কেনার ৩–৪ দিন আগে আশেপাশের দুই-তিনটা দোকানে যাচাই করে নিন — ভাল ধারণা পাবেন।
কোন টিন কোন কাজে
টিনের কাজ ঠিক হয় পুরুত্ব দিয়ে। সব ব্র্যান্ডেই সব মাপ পাওয়া যায়।
বাঁধা কোনো নিয়ম নাই, তবে বেশিরভাগ সময় এভাবে ব্যবহার হয় —
| পুরুত্ব | বেশিরভাগ সময় |
|---|---|
| ০.৪২০ মিলি | চালে — পাকা দেয়ালের উপরে টিনের চাল |
| ০.৩২০ মিলি | চালে — সবচেয়ে বেশি চলে এইটাই |
| ০.২৬০ মিলি | চালে, বাজেট কম হলে |
| ০.২২০ ও নিচে | বেড়ায় — ঘরের, চালের, বাইরের |
২২০ আসলে চালে দেওয়ার মত না, তবু দরকারে অনেকে দেয়। উপরে সাতটা মাপ দেখানো আছে — এগুলাই বেশি চলে, এর বাইরেও অনেক মাপ আছে।
ঘর, গোয়ালঘর, দোকান, গুদাম, বেড়া — যেখানেই টিন লাগে, নিয়ম একই।
টিনের দাম ২০২৬
উপরের দামগুলো সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। বাজারে দাম বদলালে আমরা হালনাগাদ করার চেষ্টা করি।
টিনের দাম জানার উপায়
- টিনের মার্কেটে গিয়ে খোঁজ নিতে পারেন।
- মিস্ত্রী মানেই দালাল, মিস্ত্রী ছাড়া ২/৩ টা দোকান যাচাই করেন তাহলেই দাম এর ব্যাপার এ আইডিয়া পাবেন, আর রিভিউ নেয়ার চেষ্টা করেন তারা একটা বলে অন্য টিন দেয় নাকি। এমন না হলে সেই দোকান থেকে টিন নেয়া আপনার জন্য সবচেয়ে ভাল হবে।
এবং আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।
শীর্ষস্থানীয় টিন কোম্পানিগুলির মধ্যে রয়েছে:
- এ্যারাবিয়ান হর্স (পিএইচপি ঘোড়া মার্কা) PHP
- TK Group (উট মার্কা ও ঈগল মার্কা) T.K
- আবুল খায়ের (গরু মার্কা) AKS
- গ্যালকো স্টিল Galco
- KY steel (মুরগি মার্কা) K.Y
- জালালাবাদ J.B
টিন বিষয় দরকারি কিছু তথ্য | FAQ
টিন কিনতে যাওয়ার আগে অবশ্যই দাম জেনে নিন কারণ, বাজারে টিনের দাম প্রায় প্রতিদিনই পরিবর্তিত হয়। টিন কিনতে যাওয়ার ৩–৪ দিন আগে দাম যাচাই করলে কিনতে সুবিধা হবে।